ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে নাশকতা মামলায় যুবদল নেতা শাহিন গ্রেপ্তার

Anima Rakhi | আপডেট: ২২ মে ২০২২ - ১১:২১:৪০ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নাশকতা মামলায় ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত (৪০) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।শুক্রবার রাত ১১টার দিকে আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডোমার থানা সুত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনে ডোমার থানার ১৬৫/১৮ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় আমিনা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সালের নাশকতার মামলায় অভিযুক্ত আসামী শাহিন আলমকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে যুবদল নেতা শাহিনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে ডোমার উপজেলা বিএনপির নেতা ও কর্মীগণ। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, এটা সম্পূর্ন সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধীদলকে দমন করার জন্য সরকারের এই মিথ্যা ও বানোয়াট মামলা। আমরা উপজেলা বিএনপি অনতিবিলম্বে শাহিনের নিঃশর্ত মুক্তি চাই।

কিউটিভি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১.২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad