ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

superadmin | আপডেট: ১৯ মে ২০২২ - ০৮:২৭:১০ পিএম

ডেস্কনিউজঃ পাম তেল রফতানির ওপর জারি করা নিষেধাজ্ঞা আগামী ২৩ মে সোমবার থেকে তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ সিদ্ধান্তের কথা জানান।

এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট উইদোদো বলেন, যদিও অধিক ব্যবহৃত এ ভোজ্য তেলটির দাম ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামেনি তারপরও এ খাতের ১ লাখ ৭০ হাজার শ্রমিকের কল্যাণের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রফতানিকারক ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে তেলটির রফতানি বন্ধ রেখেছে। দেশের বাজারে ভোজ্যতেলে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেয়ার কথা জানায় দেশটি।

বিপুল/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.১৮

▎সর্বশেষ

ad