ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাজেট অধিবেশন ৫ জুন

superadmin | আপডেট: ১৮ মে ২০২২ - ০৫:১৯:৩১ পিএম

ডেস্কনিউজঃ একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে আগামী ৫ জুন। এই অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী পাঁচ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন।

২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

এর আগে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন গত ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল শেষ হয়।

বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫.১৫

▎সর্বশেষ

ad