ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

superadmin | আপডেট: ১৪ মে ২০২২ - ০৪:২১:৩০ এএম

ডেস্কনিউজঃ ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার পর এই সংঘর্ষ শুরু হয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে ৷ এতে কয়েকজন আহত ও কক্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে৷

জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি আজ ঘোষণা করা হয়। যেখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী তামান্না জেসমিন রিভা ও সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়।

এই কমিটি ঘোষণার পর বাদ পড়াদের উপর চড়াও হয় নতুন কমিটিতে পদ পাওয়া নেত্রীরা৷ এরপর দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷ এ সময় ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে, ‘ইডেন কলেজের লজ্জা রিভা-রাজিয়া’ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায়৷

বিপুল/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১০.১০

▎সর্বশেষ

ad