ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা, আটক শতাধিক

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ১০:১৬:১৭ পিএম

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : অবৈধভাবে মালয়েশিয়ার তীরে ওঠার চেষ্টাকালে শিশুসহ ১০০ রোহিঙ্গা ও বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স।

স্থানীয় সময় শনিবার (৩০ এপ্রিল) সকালে পেরাক রাজ্যের কুয়ালাগুলা স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বহনকারী ট্রলারটি ওই এলাকার বালির কেল্লায় আটকে পড়ার পর সকাল ১০টায় তাদের সবাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা মিয়ানমার নাকি বাংলাদেশ থেকে সাগর পাড়ি দিচ্ছে তা স্পষ্ট নয়। তিন বছর আগে মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা।

গ্রেফতারকৃতদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে কুয়ালা কুরাউইয়ের মেরিন পুলিশ ফোর্স জেটিতে সবাইকে রাখা হয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৭.৫০

▎সর্বশেষ

ad