ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৮ কেজি স্বর্ণ

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ০৭:৪১:১৯ পিএম

ডেস্কনিউজঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ময়লার ঝুড়ি থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টম হাউস।

জানা গেছে, জব্দ করা এসব স্বর্ণবারের মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম। চোরাচালানরোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস ময়লার ঝুড়ি থেকে এই স্বর্ণ বারগুলো উদ্ধার করে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর। তিনি বলেন, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লার ঝুড়ি থেকে স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৭.৩২

▎সর্বশেষ

ad