বিএনপি নেতা এম এ মান্নান লাইফ সাপোর্টে

admin | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ - ১২:৫৮:৪৬ পিএম

ডেস্কনিউজঃ বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশন সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান (৭২) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেফতার হন এম এ মান্নান। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

পরিবার ও দলের পক্ষ থেকে এম এ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ১২:৫২

▎সর্বশেষ

ad