ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেক ভালো: এডিবি

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ০২:৪৬:৫২ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের অর্থনীতি ধারবাহিকভাবে ভালো করেছে। কোভিডের ধকল কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধির বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান অনেক ভালো।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ মন্তব্য করেন।

তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই। এডিমন গিনটিংয়ের মন্তব্য, বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শ্রীলংকার সেখানে বড় দুর্বলতা ছিল। এছাড়া যুদ্ধের পর শ্রীলংকার অর্থনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ পরিস্থিতি যা আরও নাজুক করেছে।

এক প্রশ্নের জবাবে এসব যুক্তি তুলে ধরেছেন এডিবির বাংলাদেশ প্রধান।

সংস্থার নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনলাইন প্ল্যাটফমে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবির পর্যবেক্ষণ থেকে কর্মকর্তারা বলেন, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এখনও মধ্যম বা সহনীয় পর্যায়ে আছে। এ সময় এডিবির সিনিয়র কানিট্র স্পোশালিস্ট চুন চ্যাং হ্যাং এবং অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কিউটিভি/অনিমা/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

▎সর্বশেষ

ad