ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইলন মাস্ক শেয়ার কিনতেই বেড়ে গেল টুইটারের শেয়ারের দাম

admin | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ - ১২:২৩:৩২ পিএম

ডেস্ক নিউজ : আবারো বৃহৎভাবে শিরোনামে এলেন ইলন মাস্ক। সম্প্রতি টেসলা কোম্পানির মালিক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে চমক দিলেন বিশ্বকে। আর তিনি এই মাইক্রো ব্লগিং সাইটের শেয়ার কিনতেই দ্রুত গতিতে বাড়ল টুইটারের শেয়ারের দাম।

সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে টুইটারের শেয়ার দাম।

শুক্রবারের ট্রেডিং শেষ হওয়ার সময় তার শেয়ারের মূল্য ছিল ২.৯ বিলিয়ন ডলার এবং সোমবারের প্রথম দিকে স্পাইকের পরে তা দাঁড়ায় ৩.৫ বিলয়নে।

ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যান ইভস বলেছেন, “আমি মনে করি এর মধ্য দিয়ে ইলন টুইটারে সক্রিয় হতে চান এবং পরিবর্তন আনতে চান।”

ইলন মাস্কে শেয়ার ক্রয়ের উদ্দেশ্য বা কোম্পানির জন্য কী পরিকল্পনা রয়েছে তার তা এখনও প্রকাশ করেনি।

তবে তিনি অতীতে টুইটারের নীতির সমালোচক ছিলেন। গত মাসে তিনি জানিয়েছিলেন যে একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার জন্য “গুরুতর চিন্তা” করছেন।

প্রসঙ্গগত, গত বছরই জানা গিয়েছিল, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোসকেও পিছনে ফেলে দিয়েছিলেন।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তার সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার!

সূত্রঃ সিএনএন 

কিউটিভি/অনিমা/৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad