ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

অসুস্থ বিএনপি নেতা সাঈদ সোহরাবকে দেখতে গেলেন মির্জা ফখরুল ও যুবদল নেতা টুকু

admin | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ - ০৩:০৯:০২ পিএম

ডেস্কনিউজঃ ‘৮০ এর দশকে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মোহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস, টাঙ্গাইল -৭ আসনের বিএনপি নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অসুস্থ সাইদুর রহমান সাঈদ সোহরাবকে দেখতে তার উত্তরাস্থ বাসায় গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শনিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাঈদ সোহরাবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় আসেন। সাঈদ সোহরাব গত মাসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ৩রা মার্চ তার ওপেনহার্ট সার্জারি অপারেশন সম্পন্ন হয়। এরপরে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সাঈদ সোহরাব তার বাসায় অবস্থান করছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ সাঈদ সোহরাবের দ্রুত রোগমুক্তি কামনা করেন। অসুস্থ সাঈদ সোহরাবকে দেখতে আসার জন্যে তার স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাবেক জিএস আফরোজা খন্দকার নিপু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুও অসুস্থ সাঈদ সোহরাবকে দেখতে এসেছিলেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত বিএনপি নেতা সাঈদ সোহরাবের খোঁজ খবর নিয়েছেন ও আশু রোগমুক্তি কামনা করেছেন।

বিপুল /৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad