ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই : মির্জা ফখরুল

admin | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ - ১০:২০:১০ পিএম

ডেস্কনিউজঃ দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে রমজানেও দেশের মানুষ স্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর লেডিজ ক্লাবে ওলামা মশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে। না কমলেও বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমরা দল ও জনগণের পক্ষ থেকে করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারো বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন।

ফখরুল বলেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।

বিপুল/৩রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:১৭

▎সর্বশেষ

ad