ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সরকার এবং প্রশাসন একাকার : রিজভী

admin | আপডেট: ৩১ মার্চ ২০২২ - ০৬:২৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ডিএমপি কমিশনারের ‘কটূক্তি’র প্রতিবাদে রাজধানীর শংকর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে মিছিলটি শংকর থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। এছাড়া পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেয়, তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শওকত আজিজ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, জামাল হোসেন টুয়েলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad