ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মেগা দুর্নীতির টাকা যাচ্ছে বেগমপাড়ায়: ফখরুল

admin | আপডেট: ২৯ মার্চ ২০২২ - ০৩:৩৩:০৭ পিএম

ডেস্ক নিউজ : দেশে দুর্নীতির মহোৎসব চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা উন্নয়নের নামে প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির টাকা কানাডায় বেগমপাড়ায় পাচার হচ্ছে। মঙ্গলবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। পুলিশ কমিশনার শিষ্টাচার জানেন না। খালেদা জিয়া সম্পর্কে তিনি যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, এজন্য তার বিচার হওয়া দরকার।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। আইন মন্ত্রণালয়, ডিসি, এসপির নির্দেশে চলে বিচার বিভাগ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর আগে, বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও দলীয় প্রধানের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ নেতারা।

এসময় পায়রা ও বেলুন ওড়ান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে দলীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান অতিথিরা। সম্মেলনে উপজেলা পৌরসভা মিলিয়ে ১৮ ইউনিটের ১৮১৮ ভোটার নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণ চলছে।

 

 

কিউটিভি/আয়শা/২৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

▎সর্বশেষ

ad