ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

দুর্ভিক্ষের পদধ্বনি শুনছি : জাফরুল্লাহ

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০৯:০৪:৪৪ পিএম

ডেস্কনিউজঃ আগামী ২৮ মার্চের হরতালে আইনজীবীদের আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চের হরতালে আধাবেলা আইনজীবীরা কোর্ট না-ই বা করলেন।

তিনি আরো বলেন, দেশে দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থা। চুয়াত্তরের মতো দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

দেশে অনাহারে মানুষ মারা যাচ্ছে না ঠিকই কিন্তু অর্ধাহার ও অপুষ্টিতে মারা যাচ্ছে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি পরিষদ স্মরণসভার আয়োজক।

মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বলেন, ‘তিনি (মওদুদ) করোনায় মারা যাননি। তাঁর অসুখ ধরা যায়নি। আমি শুনেছি, তাঁকে মেরে ফেলা হয়েছে। আমাকেও হয়তো কেউ মেরে ফেলবে। ‘

মওদুদ আহমদের দল বদলের কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দল বদল করলে অসুবিধা কী? এই দল বদল সুবিধাবাদীদের দলে নাকি জনগণের দলে সেটাই মূল বিষয়। ‘

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মওদুদ যে দলেই থাকেন না কেন, তাঁর একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক চেতনা ছিল। ‘

এ সময় আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিন, ব্যারিস্টার আমির-উল হক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সংগীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী প্রমুখ।

বিপুল/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:০০

▎সর্বশেষ

ad