ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্সহোম মেজরটিলা কলেজ

admin | আপডেট: ০১ মার্চ ২০২২ - ০১:২০:১২ পিএম

সিলেট প্রতিনিধি : সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, জিপিএ-৫ পাওয়ার মধ্যদিয়ে তোমাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্কীদের মুখ উজ্জ্বল করতে আরও বড় দায়িত্ব তোমাদের উপর পড়লো। নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্যদিয়ে আশা করি তোমরা তোমাদের কাঙ্খিত উচ্চশিক্ষার কোনো বিদ্যাপিঠে ভর্তি হতে পারবেএবং আলোকিত ও আদর্শবান একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।এসময় কলেজের সকল শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক সুজিত কান্ত দাশ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মাইশা চৌধুরী মৌমিতা ও নাহিয়ান আকবর চৌধুরী । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সাবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মহোদয়।

কিউটিভি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

▎সর্বশেষ

ad