ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঝড়ে পড়ে গেল নিউটনের ‘আপেল গাছ’!

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৩১:৫২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : আপেলটি মাটিতে পড়লো কেন? নিউটনের মাথায় এই প্রশ্ন এসেছিল যেই আপেল গাছ দেখে, সেই আপেল গাছটিই ঝড়ে উপড়ে পড়েছে। 

ক্যামব্রিয়ান ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেন ঝড়ে পড়ে যাওয়া গাছটি ১৯৫৪ সালে লাগানো হয়েছিল। তিনি এটিও নিশ্চিত করেন যে উপড়ে যাওয়া এই গাছটি সেই গাছেরই ক্লোন, যেই গাছের আপেল পড়া দেখে নিউটনের মাথায় প্রশ্ন এসেছিল, আপেলটি মাটিতে পড়ল কেনো? 

বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষের সূত্র আবিষ্কারের নেপথ্যে থাকা আসল আপেল গাছটি ছিল লিঙ্কনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে। যা নিউটনকে তার মাধ্যাকর্ষণ তত্ত্ব তৈরি করতে নেতৃত্ব দেয়।

এবারে তাদের কাছে থাকা গাছটির আরেকটি ক্লোন বোটানিক্যাল গার্ডেনের আরেক জায়গায় লাগানো হবে বলে জানায় বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ। বিজ্ঞানী নিউটনের অবদানকে স্মরণীয় করে রাখতে গাছটির ক্লোন করে রাখা হবে।  

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩১

▎সর্বশেষ

ad