ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

করোনার সকল বিধি-নিষেধ তুলে দিচ্ছে ব্রিটেন

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৭:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিজনিত সব ধরনের বিধি-নিষেধ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার থেকেই সে দেশে সকল করোনা বিধি-নিষেধের সমাপ্তি ঘটবে এবং গণহারে করোনা পরীক্ষা বন্ধ হবে ১ এপ্রিল থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাংসদদের বলেছেন, যাঁরা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হবেন তাঁদের বিচ্ছিন্ন করে রাখার আইনি পদক্ষেপ বন্ধ হবে। ‘করোনার সঙ্গে বসবাস’ পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেছেন, ‘আজ সেই দিন নয় যে আমরা করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করব। কারণ ভাইরাসটি চলে যাচ্ছে না। ‘বরিস জনসন আরো বলেছেন, ১ এপ্রিল থেকে বিনা মূল্যে করোনা পরীক্ষা করা হবে কেবল সবচেয়ে দুর্বলদের। মানুষকে করোনার সঙ্গে বাঁচতে শিখতে হবে। নিজেদের স্বাধীনতার ব্যাঘাত না ঘটিয়ে কিভাবে নিজেদের রক্ষা করা যায়, সেই কৌশল জানতে হবে। তবে তিনি দাবি করেছেন, ‘আমি এটা বলছি না সব সতর্কতা হাওয়ায় ভাসিয়ে দিতে। এটাই সবার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সঠিক সময়। ‘ 

বরিস জনসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তাঁদের মতে, করোনাসংক্রান্ত বিধি-নিষেধ তুলে দেওয়া ও আইসোলেশনে না থাকার সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে সংক্রমিতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া করোনার আরো ভয়াবহ কোনো ধরনের দেখাও মিলতে পারে। চিকিৎসকদের সংগঠন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে, বরিস জনসন যুদ্ধ শেষ হওয়ার আগেই বিজয়ী হিসেবে ঘোষণা দিয়ে দিচ্ছেন। বিরোধী দলগুলো বলেছে, করোনা মহামারি থেকে বের হয়ে আসার ব্যাপারে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বেশি দ্রুত এগিয়েছে এবং বিনা মূল্যে পরীক্ষার বিষয়ে নেওয়া সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad