ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

শনিবার থেকে একাদশে ভর্তি শুরু

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১২:৪১:৪৯ পিএম

ডেস্ক নিউজ :  একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে, যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগের দিন শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪১

▎সর্বশেষ

ad