ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পুতিনকে পিছু হটার আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

admin | আপডেট: ৩০ জানুয়ারী ২০২২ - ০২:০৪:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  :  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে সরে আসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানাবেন। এ নিয়ে চলতি সপ্তাহেই পুতিনের সাথে কথা বলবেন জনসন। 

ডাউনিং স্ট্রিট সূত্রে শনিবার এ কথা জানা গেছে।

একজন নারী মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর রক্তপাত এড়ানোর দৃঢ়সংকল্পের ওপর জোর দিয়ে বলেন, পুতিনের সাথে কথা বলার সময়ে জনসন রাশিয়ার পিছু হটা এবং আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করবেন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ইউরোপে মোতায়েন করা নিজেদের সেনা ও সামরিক সরঞ্জামের পরিমাণ বাড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহেই ন্যাটোর প্রধান কর্মকর্তাদের কাছে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব নিয়ে যাবে লন্ডন।

ইউক্রেন ইস্যুতে দেশটির সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের সঙ্গে সীমান্তের কাছাকাছি রাশিয়ান সেনা মোতায়েন পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আগামী মাসেই রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে।” 

এদিকে পুতিন বলেছেন, “যুক্তরাষ্ট্র রাশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্বেগকে ‘উপেক্ষা’ করছে এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা উদ্বেগকে আঘাত না করে কীভাবে ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।”

তবে ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধ চায় না রাশিয়া।’

কিউটিভি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

▎সর্বশেষ

ad