ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শাবিতে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

admin | আপডেট: ২৮ জানুয়ারী ২০২২ - ১০:২৩:০৭ পিএম

ডেস্ক নিউজ :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় আহতদের ও অনশনে অসুস্থ চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। একই সাথে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে সিলেটে এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় ডা. দীপু মণিকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান তারা।  

সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন। এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুন্ডকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।’

এ সময় তারা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী সিলেটে এসে আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এটিকে আমরা সাধুবাদ জানাই। তিনি যেকোন সময় আসলে আমরা তাঁকে সাদরে গ্রহণ করব এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব।’

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কিউটিভি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২২

▎সর্বশেষ

ad