ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

চুলের যত্নে পেয়ারা পাতা!

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০২:০৩:৪৩ পিএম

লাইফ স্টাইল ডেস্ক :  লম্বা, কালো, ঘন চুলের আশা সবাই করেন। তবে খুব কম মানুষই এই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। তাই সকলেরই চুল ভালো রাখার টিপস সম্পর্কে জানা উচিত। এক্ষেত্রে চুলের যত্নে মাখতে পারেন পেয়ারা পাতা। 

চলুন কীভাবে ব্যবহার করবেন এই পাতা জেনে আসা যাক..

> পেয়ারা পাতায় এমন কিছু উপকারী উপাদান থাকে যা চুলের জন্য ভীষণ উপকারী। বেশকিছু অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজে ভরপুর এই পাতা। এক্ষেত্রে সবথেকে ভালো হয়, এই পাতার সঙ্গে কয়েকটি পদার্থ মিশিয়ে নিতে পারলে। তবেই চুল থাকবে ভালো। 

> এই পাতার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে পেস্ট করে তার রস বের করুন। এরপর নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। আধঘণ্টা পর মাথা ধুয়ে নিন।

> ২০টি পেয়ারা পাতা ধুয়ে পেস্ট করুন। এরপর সেই পেস্ট মাথায় মাখুন। ৩০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন। আশা করছি ভালো থাকবেন। 

> অনেকগুলো পেয়ারা পাতা ভালো করে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানি ঠান্ডা করে রেখে দিন। এবার মাথায় শ্যাম্পু করার পর এই পানি মাথায় স্প্রে করুন। তারপর ম্যাসাজ করুন। উপকার মিলবে।

সূত্র: এই সময়

কিউটিভি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:০৩

▎সর্বশেষ

ad