ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পুষ্পিতা চট্টোপাধ্যায় এর কবিতাঃ অসুখ

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৯:৪৭:৫৫ পিএম

অসুখ

———————————————————

মাগো! তোমার মতো মায়াভরা মুখ
একটিও দেখি নি আর!
কে থাকবে পাশে

শরীরের ঘ্রাণ থেকে ঘোলা ঘোলা শব্দের গান
বৃষ্টির শব্দের মত ভাসছে টিঙটঙ টিঙটঙ

শহর ভিজছে, ভেসে যাচ্ছে
পারদ নামছে, জানালার ওপ্রান্তে রঙচটা নদী
এপ্রান্তে ঘোলা চোখ,
মরা পাখির মতো
অনাদরে পড়ে আছে
বুদবুদ কাটা ঠোঁট!

তপ্ত জ্বরের ত্বকে ধুম লেগেছে খরার।
পারদ বাড়ছে
ঘরময় মায়ের অভাব।
জল আছে! জলপটি নেই!

তোমার মতো স্নিগ্ধ হাত একটু বুলিয়ে দাও,
বুলিয়ে দাও শহরময়!
মাগো
সেরে উঠবে ঘোর, শহরের সাথে সাথে ঘরের অসুখ!

কিউটিভি/আয়েশা/ ২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:৪৭

▎সর্বশেষ

ad