ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন ড. বিশ্বজিৎ

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:১০:৪৩ পিএম

সাহিত্য ডেস্ক : দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা-২০২৫ পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. বিশ্বজিৎ ঘোষ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হরিকেল সাহিত্য পরিষদ আয়োজিত আব্দুর রউফ চৌধুরী স্মরণোৎসবের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে এই সাহিত্য সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক আহমদ বশীর তার হাতে সাহিত্য সম্মাননার ক্রেস্ট তুলে দেন। এই সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, আমাকে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা প্রদান করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য অনেক সম্মানের।

অনুষ্ঠানের সভাপতি ড. মুকিদ চৌধুরী বলেন, আপনাদের সকলের অংশগ্রহণে আব্দুর রউফ চৌধুরী স্মরণোৎসব সমৃদ্ধ হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে নিয়মিতভাবে আমরা এমন আয়োজন করবো। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে আমরা দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী জন্মশতবর্ষ সফলভাবে সম্পন্ন করতে চাই। 

উল্লেখ্য সমাপনী আয়োজনের পূর্বে কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর তিন বই- ‘পরদেশে পরবাসী’, ‘অনিকেতন’ ও ‘নতুন দিগন্ত’ নিয়ে তিন পর্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাট্যকার, গবেষক ও লেখক ড. মুকিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও প্রকাশক ওসমান গণি। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক মনি হায়দার, লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, অধ্যাপক মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অধ্যাপক মো. হারুন মিয়া, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সহযোগী অধ্যাপক গৌতম সরকার, গবেষক ও লেখক ড. শাফিক আফতাব, প্রকাশক আফজল হোসেন, কথাসাহিত্যিক শামস সাইদ, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল এবং লেখক ও গবেষক ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন হরিকেল সাহিত্য পরিষদ হবিগঞ্জ এর সদস্য সচিব সিদ্দিকী হারুন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad