ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গলা ব্যাথা কমাতে ঘরোয়া টোটকা

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০১:৪৬:৩২ পিএম

লাইফ স্টাইল ডেস্ক :  এই শীতে ফ্লু জাতীয় সমস্যা লেগেই থাকে। কিন্তু এর মধ্যেই আবার ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমন। এই সময়ে ঘরে ঘরে ছোট-বড় অনেকেরই সর্দি-কাশি, গলা ব্যথা লেগেই থাকে। সমস্যাগুলো মৃদু হলেও সারতে বেশ সময় লাগে। বেশি বেশি ওষুধ খেতে হয় এ জন্য। অনেকের আবার ওষুধ খেতে ভালো লাগে না, অধিক পরিমানে ওষুধ সেবন শরীরের জন্য ক্ষতির কারণ। ফলে সহজে ভালো হবার উপায় খোঁজেন অনেকে।

এ অবস্থায় কিছু ঘরোয়া টোটকা দিতে পারে সমাধান। আর তা রয়েছে রান্নাঘরেই। মাত্র দু’টি উপাদান দ্রুত ঠান্ডা লাগার সমস্যা ও গলা ব্যথা থেকে আরাম দিতে পারে।

দেখে নেয়া যাক উপাদান দুটি কি-
হলুদ এবং মধু প্রায় সব বাড়িতেই থাকে। এই দু’টি উপাদানই এ সমস্যার সামধান দিতে পারে। হলুদ এবং মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট। কমাতে পারে প্রদাহও। হলুদে উপস্থিত কার্ক্যুমিনয়েড কমাতে পারে অ্যালার্জির সমস্যাও। পাশাাপাশি মধু, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

এই দু’টি উপাদান একসঙ্গে খেলে প্রদাহ কমে। গলা ব্যথা কমে। সর্দি-কাশিও কমে।

হলুদ আর মধু একসঙ্গে মিশিয়ে খাবেন যে ভাবে-
একটি কাপে আধ চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন দু’চামচ হলুদ আর দু’ফোঁট লেবুর রস। মিশ্রণটি সংরক্ষণ করুন। ঠান্ডা লাগার সমস্যা হলেই দিনে তিনবার আধা চামচ করে খান। অল্প দিনেই মিলবে আরাম।
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

▎সর্বশেষ

ad