ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নওগাঁয় অর্ধ গলিত অবস্থায় হলুদের খেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০৯:৩০:৪৫ পিএম

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়নের হলুদের খেত থেকে অর্ধ গলিত অবস্থায় পরে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ২১ জানুয়ারী দিবাগত রাত ৮ ঘটিকায় এ প্রতিবেদন লেখা কালীন সময়ে পুলিশ মরদেহটির পরিচয় সনাক্ত ও উদ্ধারের কাজ করছেন। তবে ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। থানার সূত্রে জানা যায়, শক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা উপজেলার মহিষবাথান মোড়ের পশ্চিম পাশ্ববর্তী নদীর ধারে বালির পয়েন্টের পার্শ্বে একটি হলুদের খেতের মাঝে এ মরদেহটি দেখতে পায়।

তাৎক্ষণিক তারা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ও পরিচয় শনাক্ত করার জন্য রাজশাহী থেকে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন টিম এসে পৌছালেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় নিশ্চিত করার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad