ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বিপিএল শুরু আগেই সাকিবের জন্য দুঃসংবাদ

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৯:১১:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবার বিপিএল এ বরিশাল ফরচুনের হয়ে মাঠে নামবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু বিপিএল শুরুর আগের দিনই বড় দুঃসংবাদ পেলেন সাকিব। লেটার অব ইনটেন্ডের (এলওআই) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পিপলস ব্যাংকের আবেদন বা‌তিল করে‌ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়। প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হতে চেয়েছিলেন বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত ব্যাংকটির এলওআইয়ের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ে যেহেতু তারা শর্ত পূরণ করতে পারেনি তাই তাদের সময় বাড়ানোর আবেদন বাতিল করা হয়েছে। প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের আগের ১২ জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এখন শুধু প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী রয়েছেন। নতুন করে ২১ জন পরিচালকসহ ২৩ জন কেন্দ্রীয় ব্যাংক বরাবর আবেদন করেছে। তাদের মধ্যে সাকিব আল হাসানও রয়েছেন। তবে এ আবেদনের বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হবে তা এখন বলা যাচ্ছে না।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

▎সর্বশেষ

ad