ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

মেসি-রোনালদো-লেভানদোস্কির ভোট পড়েছিল কার ব্যালটে?

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৫:০২:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে ঘোষিত হয়েছে ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ বিজয়ীর নাম। সেখানে পুরুষ ফুটবলের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। ফিফার অন্তর্ভুক্ত জাতীয় দলগুলোর অধিনায়ক, কোচ ও প্রতিটি দেশের সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয় শীর্ষ তিন খেলোয়াড় বাছাইয়ের। চূড়ান্ত ভোটের মধ্যে ২৫ শতাংশ ধরা হয় অধিনায়ক ও কোচদের পক্ষ থেকে। পর্তুগাল, আর্জেন্টিনা ও পোল্যান্ডের অধিনায়ক কাকে ভোট দিলেন, সেটা প্রকাশ্যে এসেছে।

প্রত্যেকে তিনটি করে ভোট দিয়েছেন। মেসির দেওয়া তিনটি ভোটের একটিও পাননি বায়ার্ন মিউনিখের তারকা লেভানদোস্কি। মেসি তাঁর পিএসজি সতীর্থ নেইমারকে রেখেছেন প্রথমে, দ্বিতীয় স্থানে তাঁর আরেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং শেষে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। রোনালদোর প্রথম পছন্দ ছিলেন লেভানদোস্কি। এবার পর্তুগাল অধিনায়কের সেরা তিনে জায়গা হয়নি মেসির। রোনালদোর পরের দুটি ভোট পড়েছে চেলসি মিডফিল্ডার এনগোলো কান্তে ও জর্জিনহোর পক্ষে। পোলান্ডের অধিনায়ক হিসেবে লেভানদোস্কি এক নম্বর ভোটটি দিয়েছেন জর্জিনহোকে। দ্বিতীয়টি মেসি আর তিন নম্বরটি রোনালদোকে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad