ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল

admin | আপডেট: ১৭ জানুয়ারী ২০২২ - ০৪:২৮:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : অ্যাতলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে সৌদি আরবে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল ইউরোপের সবচেয়ে সফলতম দলটি। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে ফাইনালে আধিপত্য ছিল রিয়ালেরই। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। ম্যাচের ৩৮তম মিনিটে রিয়ালের পক্ষে গোল করেন লুকা মদ্রিচ।

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল বিলবাও। কিন্তু সেটি রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মাতে কার্লো আনচেলত্তির দল।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad