ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ালেন নবী

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৮:০৬:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডস সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। এছাড়া তরুণ পেসার নাভিন-উল-হক আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।নাভিনের কারণটা অবশ্য ভিন্ন। চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ানডে থেকে দূরে থাকবেন তিনি। তাই নবী-নাভিনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে এ দলে জায়গা হয়েছে চার নবাগতের। এছাড়া দলে ফেরানো হয়েছে গত জানুয়ারিতে একটি ওয়ানডে খেলা আজমতউল্লাহ ওমরজাইকে। আগামী ২১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। সবগুলো ম্যাচের ভেন্যু দোহা।

একনজরে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:

আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad