ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সমীক্ষা : ওমিক্রনে স্বাদ-গন্ধ হারিয়েছেন ১৩ শতাংশ, বেশির ভাগেরই গলা ব্যথা

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৬:৫৩:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকেই একের পর এক রূপ বদল হয়েছে। শুরুর সময়ের তুলনায় করোনায় আক্রান্তদের কিছু উপসর্গ পাল্টে গেছে। করোনার শুরুর দিকের ধরনগুলোতে সংক্রমণে অন্যতম উপসর্গ ছিল গন্ধ ও স্বাদের অনুভূতি হারিয়ে ফেলা। ব্রিটেনে স্বাস্থ্য দপ্তরের সমীক্ষা বলছে, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার উপসর্গ তেমন একটা দেখা যাচ্ছে না। এক লাখ ৭৪ হাজার ৭৫৫ জন ওমিক্রনে আক্রান্ত ও ৮৭ হাজার ৯৩০ জন ডেল্টায় আক্রান্ত রোগীর ওপর এই সমীক্ষা করেছে ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর।

এই গবেষণা অনুসারে ওমিক্রন আক্রান্তদের মধ্যে শতকরা ১৩ জন স্বাদ ও গন্ধের অনুভূতি হারিয়েছেন। অথচ গলা ব্যথা অনুভব করছেন প্রায় ৫৪ শতাংশ রোগী। অন্যদিকে ডেল্টায় আক্রান্তদের মধ্যে ৩৪ শতাংশের ক্ষেত্রে দেখা গেছে গলা ব্যথা ও স্বাদ-গন্ধ হারানোর উপসর্গ। উপসর্গগুলো ছাড়াও নাক দিয়ে পানি পড়া, জ্বর, কাশি বা ক্লান্তির মতো উপসর্গগুলো রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদ-গন্ধের অনুভূতি হারানোর অপেক্ষা না করে গলা ব্যথা হলেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।
সূত্র : আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad