ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনও সিদ্ধান্ত নেই : শিক্ষামন্ত্রী

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৫:০৯:১৯ পিএম

ডেস্ক নিউজ :  করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব বাড়লেও আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনও সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল প্রোগ্রাম শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, প্রথমত আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করছি এবং বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে- আমরা জীবনযাপন যতটুকু সম্ভব স্বাভাবিক রেখে করোনা সঙ্কট মোকাবিলা করতে চাই।

মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় বিষয় হলো- আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংক্রমণের কথা আমরা এখনও পাইনি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের টিকাদান কর্মসূচি খুব জোরেসোরে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলে সেই কর্মসূচি থমকে পড়বে। সব মিলিয়ে আমরা আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে দেখতে চাই। আর যদি এর মধ্যে প্রয়োজন হয়, জাতীয় পরামর্শক কমিটি আমাদের বলেন, তখন আমরা বন্ধ করবো।

কিউটিভি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

▎সর্বশেষ

ad