ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সাকিব যে দলে আছে সে দলে কাজ করা সহজ: সুজন

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৫:০২:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরুর বাকি আছে আর মাত্র পাঁচ দিন। এবার সাকিব আল হাসান ও তার দলের হেড কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে দল বদলেছেন দুজনেই। বরিশাল ফরচুনে গেছেন তারা। এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে চার বছর কাজ করেছেন তারা। দল নিয়ে কথা বলতে গিয়ে সুজন জানিয়েছেন, সাকিব যে দলে আছেন, সেই দলকে নিয়ে এগিয়ে যেতে সহজ হয়। সাকিবের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে তার।  

ফরচুন বরিশাল কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’

ফরচুন বরিশাল কেমন দল গড়তে পেরেছেন, প্রশ্নে বিসিবির এ পরিচালক বলেন, ‘বিপিএলে প্রত্যেকটা দলই শক্তিশালী। তার পরও বলব যে, আমরাও যথেষ্ট শক্তিশালী দল। খুব এনার্জেটিক একটা দল পেয়েছি। অনেক চিন্তাভাবনা করেই এ দল করেছি। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। তবে মাঠের পারফরম্যান্সই বলে দেবে আমরা মাঠে কতটা ভালো খেলছি। যদি মোমেন্টাম ভালো থাকে তা হলে চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’

ফরচুন বরিশাল স্কোয়াড

সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাক লিনট (ইংল্যান্ড)।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad