ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিয়ে নতুন করে যা বলল তালেবান

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৭:১২:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে গত বছর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।এরপর থেকে দেশটিতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো।ছেলে মেয়ে কেউই বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তালেবান ক্ষমতায় আসায় অনেকেই আশঙ্কা করছেন মেয়েদের হয়তো আর পড়তে দেবে না তারা।তবে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়েছেন, মেয়েদেরও পড়ালেখা করার সুযোগ দেয়া হবে। 

কিন্তু শিক্ষামন্ত্রী হাক্কানি বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন,ছেলে ও মেয়েদের আলাদাভাবে ক্লাস করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে আব্দুল বাকি হাক্কানি বলেন,কয়েকদিনের মধ্যে আফগানরা শুনতে পারবে ইসলামিক আমিরাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন,অর্থনৈতিক সমস্যা ও ছেলে-মেয়েদের জন্য আলাদা ক্লাসের অভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে সময় লাগছে।তাছাড়া একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও জানান তিনি। 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন,গত কয়েকদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন।কবে আবার ক্লাসে যেতে পারবেন এ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন তারা। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা বললেও তারা নিশ্চিন্ত হতে পারছেন না।কারণ কবে থেকে ক্লাস শুরু হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

সূত্র :তোলো নিউজ

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

▎সর্বশেষ

ad