ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বিয়ে করছেন মৌনী রায়, পাত্র কে?

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ১২:২৮:০১ পিএম

বিনোদন ডেস্ক :  ভিকি-ক্যাটরিনার চার হাত এক হয়েছে মাসখানেক আগেই। এবার শোনা যাচ্ছে, বলিপাড়ার বাঙালি অভিনেত্রী মৌনী রায় গাঁটছড়া বাঁধতে চলেছেন। সব ঠিক থাকলে প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে আগামী ২৭ জানুয়ারি নতুন জীবন শুরু করতে চলেছেন এই অভিনেত্রী।

সুরজ নাম্বিয়ার সঙ্গে চলতি বছরেই যে বিয়ে করতে চলেছেন মৌনী, তা জানা গিয়েছিল আগেই। তবে কোথায় বসবে বিয়ের আসর, তা নিয়ে টানাপোড়েন চলছিলেন। কেউ কেউ বলছিলেন দুবাইতে নাকি তিনি বিয়ে করবেন। তবে এখন শোনা যাচ্ছে, দুবাই নয়, গোয়ায় সমুদ্র সৈকতেই বিয়ের অনুষ্ঠান হবে। পাঁচতারা হোটেলও বুক হয়ে গেছে। সেখানেই থাকবেন অভিনেত্রী, দুই পরিবারের লোকজন ও অতিথিরা। বিয়ের থিম রং সাদা। ওইদিন সকলেই সাজবেন সাদা রংয়ের পোশাকে।

মৌনীর জন্ম বেঙ্গালুরুতে। তার প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পৌরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। আর মা ছিলেন শিক্ষিকা। বঙ্গতনয়া টেলিভিশনেই ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কস্তুরী’, ‘দেবো কা দেব মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তবে জনপ্রিয়তা দেয় ‘নাগিন’। অক্ষয়ের বিপরীতে ‘গোল্ড’ দিয়েই বড়পর্দায় আসেন মৌনী। 

কিউটিভি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

▎সর্বশেষ

ad