ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাইক্রোওয়েভের দূর্গন্ধ দূর করতে নাজেহাল? রইল সমাধান

admin | আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ - ০৯:২৬:৪০ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রয়োজন মেটাতে অনেকেই বাড়িতে মাইক্রোওয়েভ ব্যবহার করেন। নানা রকম রান্না ছাড়াও যেকোনো ঠাণ্ডা খাবার গরম করতে এর জুড়ি মেলা ভার। মাইক্রোওয়েভ কীভাবে ব্যবহার করছি তার ওপর নির্ভর করে কতদিন এটি ঠিকমত কাজ করবে। বারবার নানা রকম খাবার গরম করতে করতে এর ভিতরে ময়লা আর দুর্গন্ধ -দুটাই জমাট বাঁধে। তবে এখন আর পরিষ্কার করার জন্য পেশাদার কাউকে ডাকতে হবে না, শুধুমাত্র পানি, ভিনেগার আর বেকিং সোডা থাকলে আপনি নিজেই এটি পরিষ্কার করে ফেলতে পারবেন। 

কীভাবে করবেন জেনে নিন..

> মাঝে মাঝেই শুকনা কাপড় দিয়ে বাইরেরটা মুছে নিতে হবে। ওভেনের পেছনের দিকে যেন কোন ময়লা না জমে বা পোকামাকড় না ঢোকে। কাজের শেষে ওভেন ঠাণ্ডা হলে কোনও প্রকার খাবার বা তেল, ঝোল পড়ে থাকলে শুকনো সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নইলে ময়লা জমে বা ধুলোবালি আটকে ওভেনটি নষ্ট হয়ে যেতে পারে।

> একটা পাত্রে সামান্য পানি আর বেকিং সোডা নিয়ে পেস্ট বানিয়ে নিন। যতটা পানি নেবেন তার দ্বিগুন বেকিং সোডা নেবেন। এবারে মাইক্রোওয়েভের টার্ন টেবিলে আর বাকি অংশে পেস্ট লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। এবারে একটা ভেজা তোয়ালে দিয়ে ভেতরের দেওয়াল গুলো এবং টার্ন টেবিল মুছে নিন। দেখবেন ঝকঝকে পরিস্কার হয়ে গেছে। সপ্তাহে দু’বার এভাবে পরিস্কার করতে পারেন।

> একটা মাইক্রোওয়েভ সেফ বাটিতে ১:১ রেশিওতে পানি আর ভিনেগার মিশিয়ে সেটা প্রায় ৫ মিনিট মাইক্রোওয়েভ করে নিন। এরপরে মাইক্রোওয়েভের ভেতরের দেওয়াল ও টার্ন টেবিল সামান্য ঠান্ডা হলে ভেজা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। ভেজা তোয়ালে দিয়ে মোছার আগে সুইচ অফ করে নিতে ভুলবেন না।

> মাইক্রোওয়েভ ওভেন প্রুফ বাটিতে পানি নিন। এতে একটি লেবুর রস বের করে খোসা-সহ পানি দুই থেকে তিন মিনিট গরম করে নিন। পানির ধোঁয়া ওভেনের ভেতরের দুর্গন্ধ দূর করে দেবে। এবার ইলেকট্রিক প্লাগ খুলে নিয়ে পরিষ্কার নরম কাপড় দিয়ে ওভেনটা মুছে নিন। কিছুক্ষণ ওভেনের দরজা খুলে রাখুন, গন্ধ চলে যাবে। 

এ ছাড়া বাজারে ওভেন পরিষ্কারের জন্য লিকুইড সোপ, লিকুইড ক্লিনার পাওয়া যায়। এগুলো দিয়েও ওভেন পরিষ্কার করে গন্ধমুক্ত করা যায়।

সূত্র: এই সময়

কিউটিভি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

▎সর্বশেষ

ad