ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নওগাঁ জেলা ফুটবল লীগ চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৭:৩৯:১৯ পিএম

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা ফুটবল লীগ ২০২২ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এ চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

নওগাঁ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মো.মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল উপস্থিত ছিলেন। ফাইনাল ফুটবল লীগ খেলায় সানরাইজ ক্লাব বনাম শৈলগাছী খেলোয়ার কল্যান সমিতি দল অংশগ্রহন করেন। এতে সানরাইজ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শৈলগাছী খেলোয়ার কল্যান সমিতি চ্যাম্পীয়ন হয়। নওগাঁ জেলা ফুটবল লীগ ২০২২ খেলায় ৮টি দলঅংশ গ্রহণ করেন।

কিউটিভি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad