ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কাজাখাস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দাঙ্গা, ১৮ পুলিশ নিহত, আহত ৭০০’র বেশি

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৩:৫০:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল  হয়ে উঠেছে কাজাখাস্তান। সারাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দাঙ্গা। এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। এই দাঙ্গায় সাতশ’র বেশি আহত হয়েছে বলেও জানা গেছে। কাজাখাস্তানে আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তবে সরকারের পদত্যাগের পরেও বিক্ষোভকারীরা দাঙ্গা অব্যাহত রেখেছে।

দাঙ্গা থামানোর জন্য কাজাখাস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্যান্য দপ্তরে হামলা চালায়। অন্য প্রদেশগুলোতেও একইভাবে সহিংসতা চলছে। এরইমধ্যে পুলিশ দুই হাজারের বেশি বিক্ষোভকারী আটক করেছে। সূত্র: সিজিটিএন নিউজ

 

 

কিউটিভি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad