ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা হিন্দুদের উত্তরপ্রদেশে জমি দেওয়া হয়েছে’

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৯:৫৭:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ভারতের উত্তরপ্রদেশে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে দখলদারদের হাত থেকে মুক্ত করা জমিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ কথা বলেছেন। যোগি আদিত্যনাথ আরো বলেছেন, তার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে। ফলে আগের শাসনামল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যে সকল হিন্দু মেরুতে বসবাস করছেন, তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই। তিনি আরো বলেন, এ ধরনের ৬৩ হিন্দু বাঙালি পরিবারকে দুই একর জমি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০০ স্কয়ার ফুট করে জমি দেওয়া হয়েছে বাড়ি করার জন্য। জমিগুলো ‘ভূমি মাফিয়া’দের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন, জমিগুলো দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং ভূমি ব্যাঙ্কের অধীনে আনা হয়েছে। এই জমিতে স্কুল, শিল্প এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
 
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য মতে, রাজ্য সরকারের কাছে বর্তমানে পুনরুদ্ধার করা জমির পরিমাণ ৬৪ হাজার ৩৬৬ হেক্টর। এটি দরিদ্রদের জন্য বাড়ি তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে।
সূত্র: ডেকান হেরাল্ড।

 

 

কিউটিভি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৪

▎সর্বশেষ

ad