ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

দল থেকে বাদ পড়ায় নারী ক্রিকেটারের বিদ্রোহ!

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৯:৩৩:৪১ এএম

স্পোর্টস ডেস্ক : মার্চে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে স্নেহ রানা, জেমিমা রডরিগেজ, পুনম রাউতের মতো বেশ কিছু তারকা ক্রিকেটার জায়গা পাননি। দল থেকে বাদ পড়ে পুনম রাউত এক টুইটবার্তায় বলেন, ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ। ২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরানসহ ৭৩.৭৫-র গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে যারা মাঠ নামবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।’

আলোচিত ওই টুইটবার্তাকে বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। হিন্দুস্তান টাইমস এ নিয়ে প্রতিবেদনের শিরোনাম করে ‘ভারতীয় দল থেকে বাদ, টুইটারে বিদ্রোহ করলেন তারকা ব্যাটার’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩২ বছর বয়সী পুনম ভারতের হয়ে এখন পর্যন্ত ৭৩টি ওয়ান ডে ম্যাচে ৩৪.৮৩-র গড়ে মোট ২২৯৯ রান করেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৫৮.২৬-র স্ট্রাইক রেটই সম্ভবত পুনমের কাল হয়ে দাঁড়াল। আগামী ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারতীয় দল। দলের অধিনায়কত্বে দায়িত্বে রয়েছেন মিতালি রাজ, সহ-অধিনায়ক হরমন্প্রীত কউর।

 

 

কিউটিভি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

▎সর্বশেষ

ad