ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি পালন 

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৭:৪৮:৩৫ পিএম
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে বৃহস্পতিবার ৬ জানুয়ারি এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,শিক্ষক ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। প্রধান আলোচক তার বক্তব্যে নজরুলের বিদ্রোহী কবিতাসহ বিভিন্ন রচনায় বিদ্রোহীতার বহুমাত্রিক দিক তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে উপস্থিত সবাইকেবিদ্রোহী কবিতা পড়ার ও তার অর্থ উপলব্ধি করার আহবান জানান। আরো বক্তব্য দেন- সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রভাষক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। বিদ্রোহী কবিতার আবৃত্তিতে অংশ নেন প্রভাষক মতিউর রহমান, প্রশান্ত বসাক ও রেজাউল ইসলাম প্রমুখ। নজরুল সঙ্গীতে অংশ নেন, সহ-অধ্যাপক শিউলি মন্ডল, সুকুমার মোদক, ওবায়দুর রহমান, ইতি আকতার প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। 

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

▎সর্বশেষ

ad