ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পার্বতীপুরে ইউপি নির্বাচনে ৬টিতে নৌকা ২টিতে স্বতন্ত্র বিজয়

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৭:৪২:২৬ পিএম
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৬ প্রার্থী ও স্বতন্ত্র ২ ইউনিয়নে বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার পঞ্চম ধাপের এ নির্বাচন সকাল আট টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। রাতে নির্বাচন চার রিটার্নিং অফিসার বে-সরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী নির্বাচিতরা হলেন- বেলাইচন্ডী ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ হাজার ৩শ১৪ ভোটে কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা, মন্মথপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ওয়াদুদ আলী শাহ ৬হাজার ৭শ ১৯, চন্ডিপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আলহাজ্জ মজিবর রহমান সরকার ১০হাজার ৩শ ২২, মোমিনপুর ইউনিয়নে আনারস প্রতীকে নজরুল ইসলাম ৮হাজার ৩শ ৯৪, মোস্তফাপুর ইউনিয়নে আনারস প্রতীকে মোঃ মতিয়ার রহমান ৭হাজর ২শ ৪৭, হাবড়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনিসুজ্জামান সরকার আনিস ৭হাজার ৭শ ৫৬, হামিদপুর ইউনিয়নে নৌকা প্রতীকে রেজওয়ানুল হক ৭হাজার ৯শ ২ ও হরিরামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মোজাহেদুল ইসলাম সোহাগ ৯হাজার ৪শ ৪ভোটে বে- সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পৌরসভার সাথে উপজেলার রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় (সীমানা ভাগ করা চলমান) এ দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়। বাকি ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৪৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১২ জন ও মেম্বার পদে ৩০৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ৭৫টি কেন্দ্রে ৫৪১টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ১০১১১৭ ও মহিলা ভোটার রয়েছেন ১০০০৬ জন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad