ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাজাপাক্ষেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ মালিঙ্গার

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৭:০০:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : গতকাল হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটার ভানুকা রাজাপাক্ষে। তবে তার অবসরের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। গতকাল সকালে হঠাৎ করেই পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩০ বছর বয়সী রাজাপাক্ষে। তার এই সিদ্ধান্তে বিস্মিত শ্রীলঙ্কার ক্রিকেট। নিজের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে রাজাপাক্ষে লিখেছেন, ‘আমি নিখাদ একজন ক্রিকেটার, একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছি। তারপরই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক কারণে আমি এই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

রাজাপাক্ষের অবসরে অবাক মালিঙ্গা টুইটারে লিখেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা একেবারেই সহজ কাজ নয়। খেলোয়াড়রা তাদের জীবনে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি শ্রীলঙ্কা ক্রিকেটকে এখনও রাজাপাক্ষের অনেক কিছু দেয়ার আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এই অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

২০১৯ সালে টি-টোয়েন্টি ও ২০২১ সালে ওয়ানডে অভিষেক হয় রাজাপাক্ষের। দেশের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ৮৯ রান ও টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩২০ রান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শারজাহতে ৪৫ বলে ৫৩ রান করেছিলেন রাজাপাক্ষে।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad