ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:১৮:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করা ওই যুবককে হত্যা করা হয়। বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। জানা গেছে, নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)। তবে এ ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরায়েল এ অঞ্চলটি দখল করে আছে। পূর্ব জেরুজালেম বাদ দিয়ে, প্রায় চার লাখ ৭৫ হাজার ইসরায়েলি পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছেন। বহু বছর ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছে ফিলিস্তিনিরা।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad