ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মুমিনুলদের জয়ে ৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার টুইট

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:০৪:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা ৩২ ম্যাচ জেতা কিউইদের মাটিতে নামিয়েছে মুমিনুল হকের দল। এমন কীর্তিতে বিশ্বজুড়ে ক্রিকেটমহলে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। এবার মুমিনুল বাহিনীর প্রশংসা এলো ফুটবল অঙ্গন থেকেও। বাংলাদেশের ক্রিকেটকে প্রশংসায় ভাসালেন ৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

স্প্যানিস ক্লাব বার্সেলোনার সাবেক তারকা গ্যারি লিনেকারের কথাই বলা হচ্ছে। অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে আপলোড করা ড্রেসিংরুমে টাইগারদের ‘আমরা করব জয়’ গানটি মনে ধরেছে গ্যারি লিনেকারের। গানটি বেশ পছন্দ হয়েছে তার।  ভিডিওটি রিটুইট করে ক্যাপশনে এ বার্সা তারকা লিখেছেন— ‘চমৎকার! অভিনন্দন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটো হাততালির ইমোজিও।  

বাংলাদেশ নিয়ে ফুটবলার লিনেকারের টুইট অবশ্য এই প্রথম নয়। ২০১৫ বিশ্বকাপে যখন বাংলাদেশের সঙ্গে হেরে ইংল্যান্ডের বিদায়ের পর টুইট করেন তিনি। নিজ দেশের বিদায়ঘণ্টা বাজানো বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য করেননি লিনেকার। 

টুইট করে টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন— ‘বাংলাদেশ জিতে গেছে! তাদের অভিনন্দন! তবে ভালো বিষয়টি হচ্ছে— ইংল্যান্ড অন্তত এর চেয়ে খারাপ কিছু করতে পারবে না।’

 

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad