ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হাসপাতালের ডোবায় মিলল রোগীর লাশ

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৩:৩০:৫৫ পিএম

ডেস্ক নিউজ :  নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের পেছনের ডোবা থেকে ভাসমান অবস্থায় নজরুল ইসলাম পলাশ (৪২) নামের এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাসপাতালের ১১নং ওয়ার্ড থেকে নিখোঁজ হয় ওই রোগী।

বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, মঙ্গলবার সকালে স্টোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১১নং ওয়ার্ডের বি-২ বেডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন। 

সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক ওষুধ লিখে দিলে ৭টার দিকে হাসপাতালের সামনে ওষুধটি আনতে যান স্ত্রী। ওষুধ নিয়ে ফিরে এসে পলাশকে বেডে পাওয়া যায়নি, জানান আয়েশা বেগম।

তিনি আরও বলেন, রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে কোয়ার্টারে লোকজনের মাধ্যমে জানতে পারেন একটি লাশ ডোবায় ভেসে উঠেছে। পরে সেখানে গিয়ে তিনি লাশটি পলাশের বলে শনাক্ত করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লোকজনের অজান্তে হাসপাতাল থেকে বের হয়ে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউটিভি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad