ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় ইরানকে ক্ষতিপূরণের নির্দেশ

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৫:২১:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দু’বছর আগে ইউক্রেনের এক যাত্রিবাহী বিমানে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছিল ইরান। সেই ঘটনায় নিহত হয়েছিলেন ১৭৬ জন। তার মধ্যে ছিলেন একই পরিবারের ৬ জন। তাদের পরিবারকে সুদ-সহ ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন কানাডার অন্ট্যারিওর এক আদালত।

ঘটনার দিন ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি মাত্র তেহরান থেকে যাত্রা শুরু করেছিল। তাতে যাত্রী-ক্রুসহ ছিলেন মোট ১৭৬ জন। তার মধ্যে ৫৫ জন কানাডার নাগরিক। এছাড়া আরও ৩০ জনের কানাডার স্থায়ীভাবে বসবাসের অনুমোদন ছিল। আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলবশত ওই বিমানটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। নিহতদের মধ্যে ছিলেন একটি পরিবারের ৬ সদস্য। যাদের পরিজন ইরানের বিরুদ্ধে অন্ট্যারিওর এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

গত বছর অন্ট্যারিওর ওই আদালত জানায়, যাত্রিবাহী ওই বিমানের ওপরে হামলা সন্ত্রাসের সঙ্গে তুলনীয়। নিহতের পরিজনেরা ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন। সেই মামলায় গত ৩১ ডিসেম্বর ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক এডওয়ার্ড বেলোবাবা। সঙ্গে জানান, আর্থিক ক্ষতিপূরণ কোনওভাবেই প্রাণের বিকল্প হতে পারে না। সূত্র:ওয়াশিংটন পোস্ট

 

 

কিউটিভি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad