ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

টাইগারদের আ জ ম নাছিরের অভিনন্দন

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৪:২৮:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : কিউইদের বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই সাথে তিনি বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাছির বলেন, নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু নবীন খেলোয়াড়দের গড়া টিম নিউজিল্যান্ডের মাঠে তাদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এজন্য টিম ম্যানেজমেন্টসহ সকলকে ধন্যবাদ। এভাবে এগিয়ে যাবে টিম বাংলাদেশ। সমালোচনা নয়, তাদের পাশে থেকে তাদের সমর্থন দিতে হবে। এ জয় বাংলাদেশের সকল জনগণের।

সকলকে ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ করে নাছির বিবৃতিতে বলেন, আমাদের ক্রিকেটাররা ভালো করছে। ক্রিকেট পরাশক্তিগুলোকে হারানোর রেকর্ড আমাদের আছে। একটি দল সব সময় ভালো করবে এমন কথা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি। তাই তাদের সাহস ও সমর্থন জোগাতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

▎সর্বশেষ

ad