ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ইউক্রেন বিষয়ে বৈঠক করবে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীরা

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০২:৪৮:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীরা। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের আশেপাশে রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে তারা আলোচনা করবেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব হুশিয়ার করে বলেছে, ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে।

এদিকে উচ্চ পর্যায়ের মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা রোববার থেকে রাশিয়ার সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছেন।

ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে ন্যাটো যেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনকে সদস্য পদ না দেয়। একই সঙ্গে রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ক্রেমলিন। কিন্তু পশ্চিমারা ক্রেমলিনের এ দাবি নাকচ করে বলেছে, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায় তবে এর পরিণাম হবে ভয়াবহ।

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় মদদ দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজারেরও বেশি লোক।

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

▎সর্বশেষ

ad