ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অসাম্প্রদায়িক দেশের জন্য লড়াই করবে ছাত্রলীগ : নানক

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৭:১৪:০২ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আগামী দিনেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য লড়াই করবে।

বাংলাদেশ ছাত্রলীগ একটি সৃষ্টিশীল ঐতিহ্যবাহী সংগঠন। এই ছাত্রলীগ কোনো অগণতান্ত্রিক সরকারকে বাংলাদেশের জনগণের মাথার ওপর জগদ্দল পাথর হয়ে বসতে দেয়নি। এই ছাত্রলীগ মানবিক সংগঠনে পরিণত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শোভাযাত্রা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর, মহানগর দক্ষিণ, ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রলীগ সমবেত হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে। সেখানে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস জাহাঙ্গীর কবির নানক।

উদ্বোধনী বক্তব্যে নানক বলেন, ‘ছাত্রলীগ আমাদের কাছে ইতিহাসের ও ঐতিহ্যর নাম। এই ছাত্রলীগই আমাদের শিখিয়েছে দেশপ্রেম। এ দেশের মানুষের কল্যাণে যা হয়েছে সবই ছাত্রলীগ করেছে। আমিও ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করি।’এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক ছাত্রনেতা আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে শাহবাগ-মৎস্য ভবন-কাকরাইল-পল্টন হয়ে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

▎সর্বশেষ

ad