দেশে করোনা সংক্রমণ বাড়ছেই : এক দিনে শনাক্ত ৭৭৫, মৃত্যু ৬

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৫:১৯:১৩ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে। নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad